স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন এবং এরপর টানা এই দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শেখ হাসিনার পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

