ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত


এপ্রিল ২, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রমে সরকারকে সহায়তা করতে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যিক বিপণিবিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ থাকবে।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।