ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী


মার্চ ৩১, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার শিক্ষা কার্যক্রম কীভাবে অব্যাহত রাখা যায়, তা নিয়ে পরিকল্পনা করছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহনের ওপর নির্ভরতা থাকায় সেখানে অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। সেগুলোর অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।মন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রধানমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। পাশাপাশি রোজার ছুটি ও সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির কারণে যে শিক্ষাঘণ্টা নষ্ট হয়েছে, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি বলেন, পুরোপুরি অনলাইন শিক্ষায় চলে গেলে সামাজিক যোগাযোগ কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সব দিক বিবেচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।