ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

পাবনার বেড়ায় তেল সিন্ডিকেটের মূল হোতা বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকিরের মালিকানাধীন লিনজা ফিলিং স্টেশন


মার্চ ৩০, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজ:    গতকাল রাত ১২ টায় সরেজমিনে দেখা মিলল তিনটি ড্রামে তেল দেওয়ার প্রস্তুতি চলছে । কিন্তু সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পাল্টে যায় পরিস্থিতি।পাবনার বেড়া উপজেলায় জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগের তীর উঠেছে বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকিরের মালিকানাধীন লিনজা ফিলিং স্টেশনকে কেন্দ্র করে।

স্থানীয়দের অভিযোগ, ওই ফিলিং স্টেশনকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি তেল সিন্ডিকেট সক্রিয় রয়েছে। প্রয়োজনের তুলনায় কম তেল সরবরাহ দেখিয়ে ক্রেতাদের কাছে তেল বিক্রি বন্ধ রেখেছে। এমনকি কৃত্রিম সংকট সৃষ্টি করে পরে সেই তেল বেশি দামে খোলা বাজারের সিন্ডিকেটের কাছে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ ও পরিবহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জানান, অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যায় না। পরে বেশি দামে বিভিন্ন জায়গায় সেই তেল বিক্রি হচ্ছে বলে তারা শুনেছেন।এসব অভিযোগ স্বীকার ও করেছেন লিনজা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইমরান হুসাইন। তিনি বলেন, আমি দায়িত্ব থাকাকালীন সময়ে খোলা বাজারের সিন্ডিকেটের কাছে তেল বিক্রি করা হয়নি। অন্য যে দায়িত্বে ছিলেন তিনি দিতে পারেন।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।