ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৪


মার্চ ২৬, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।ময়নামতি হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় শিশুসহ প্রাইভেটকারের চার যাত্রীকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

ওসি আবদুল মমিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনায় জড়িত বাস ও প্রাইভেটকার মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।