ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী


মার্চ ২৫, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, জ্বালানির দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই।বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কিছুটা চাপে রয়েছে। তবে এই পরিস্থিতিতেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো সংকট নেই।

তিনি আরও উল্লেখ করেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দামের মধ্যে এখনও পার্থক্য রয়েছে। এ সময় তিনি জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে অতিরিক্ত জ্বালানি মজুত না করার আহ্বান জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।