ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী


মার্চ ২৪, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৪ মার্চ) সংসদের বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি গ্রহণের বিষয়টি বিবেচনায় রাখা হবে। পাশাপাশি আগের সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণে যে পরিবর্তন আনা হয়েছিল, সেগুলোর বিষয়েও আলোচনা হবে। সব দিক পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের সূচনাদিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন। নিয়ম অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।