ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে সাংসদ আব্দুস সালাম আজাদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়


মার্চ ২৪, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ।ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মঙ্গলবার সকাল ১০ টায় বেতকা ইউনিয়ন থেকে শুরু করে দিনব্যাপী উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে বিএনপি নেতাকর্মী, স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় তিনি নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।বিভিন্ন ইউনিয়নে আয়োজিত এসব শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীরাও তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।শুভেচ্ছা বিনিময়কালে এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির এক অনন্য বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসব আমাদেরকে ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সোচ্চার থাকতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের তৃণমূল পর্যায়ের কর্মীরাই বিএনপির মূল শক্তি। তাদের ঐক্য, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমেই দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। ভবিষ্যতে যে কোনো আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা, ভিপি আব্দুল হাই, আকতার হোসেন লাকুরিয়া, প্রচার সম্পাদক আব্দুর রহিম,দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কেএম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা সাংসদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও দলকে সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।