স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাস উপলক্ষে মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে “মানবিক যাত্রা ফাউন্ডেশন”। সংগঠনটির উদ্যোগে দারুল উলুম মাদরাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার, ক্রীড়া সংগঠক, সাবেক ছাত্রনেতা এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজ এভিন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ডা. তানজিম ইউসুফ জাই, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মো. মুস্তাকীম কবীর, বরিশাল জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আহসান তারেক শোয়েব, ডা. এম এইচ অনিক, ক্রীড়া সংগঠক খোকা শিকদার, সমাজকর্মী এইচ এম সাদ্দাম এবং সমাজকর্মী আহসান হাবিব পাটোয়ারী।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মাঝে রমজানের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে প্রায় ১০০ জন মাদরাসার শিক্ষার্থী ও এতিম শিশু অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

