ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি


মার্চ ১৪, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মার্চ ২০২৬) জেলা প্রশাসন, কিশোরগঞ্জ, জেলা পরিষদ, কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে জেলা শহরের মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসলাম মোল্লা, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং উপসচিব শামসুনাহার সাম্মি।এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান, সচেতন সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।