ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী


মার্চ ১৪, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ-এ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন সংসদ অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।তিনি আরও জানান, ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ মুলতবি করা হবে এবং ঈদের পর আগামী ২৯ মার্চ আবার অধিবেশন বসবে। এরপর এপ্রিল মাসজুড়ে সংসদের অধিবেশন চলবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো একটি বিশেষ কমিটির কাছে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রতিবেদন আকারে সংসদে উত্থাপন করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।