ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান


মার্চ ১২, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এর আগে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে তার নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

আহমেদ আযম খান বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনে ধানের শীষ প্রতীকে এক লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ প্রতীক) পান ৭৬ হাজার ৪৪৮ ভোট।

এর আগে তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও যথাক্রমে অনুপম শাহজাহান জয় এবং জোয়াহেরুল ইসলাম–এর কাছে পরাজিত হন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার কায়সার কামাল। তাদের শপথও পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার ফলে তারা আর মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে সেই শূন্যতা পূরণে নতুন করে একজন মন্ত্রী নিয়োগ দিয়েছে সরকার।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।