ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬

ঈদুল ফিতরের ছুটি বাড়াল সরকার


মার্চ ৫, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   সরকার এবার ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে। ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি জানান, সরকার আগামী ১৮ মার্চও অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এর ফলে এবার সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন।

সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।