ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

বাহুবলে ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা অস্থায়ী জামিনে মুক্ত


ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে গালাগালের অভিযোগে করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার অস্থায়ী জামিন পেয়েছেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন দুপুর সোয়া ১টার দিকে তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে।এর আগে বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

গত শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। ক্লিপটিতে একজনকে ওসির সঙ্গে ফোনে কথোপকথনে অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়।এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হলে পুলিশ তদন্তে নামে এবং পরে তুষার চৌধুরীকে গ্রেপ্তার করে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।