ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর থেকেই জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে নেমে আসে মানুষের ঢল।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন। জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ মিনার চত্বরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহীদ মিনারে আগত সর্বস্তরের মানুষের হাতে ছিল পুষ্পস্তবক, কারও হাতে ছিল ফুলে সাজানো ব্যানার।একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোল

নের বীর শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপারের কার্যালয়, কিশোরগঞ্জ প্রেসক্লাব, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।ভাষা শহীদদের আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত এ দিনটি বাঙালি জাতির চেতনায় নতুন করে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।