মোঃ দুল্লাপ হোসেন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে পুলিশ । রবিবার রাতে (১৫ ফেব্রয়ারি ২০২৬) অর্থাৎ রাত ১১ টায় শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম-এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে শৈলকুপা পৌরসভা হাবিবপুর গ্রামের চর পাড়া থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক কে আটক। গ্রেপ্তারকৃত আসামি মোঃ সিরাজ উদ্দিনের ছেলে। আব্দুল গাফফার পেশায় একজন ইজি বাইক চালক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স সন্দেহভাজন গাফফার কে নজরদারিতে রেখেছিলো । তল্লাশিকালে তার হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত গাফফার কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে শৈলকুপা থানার ওসি মোঃ হুমায়ুন মোল্লা জানান।স্থানীয়দের মতে, নিয়মিত অভিযানের ফলে এলাকায় মাদককারবারিদের মধ্যে ভয় এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা সামাজিক নিরাপত্তা এবং মাদকের বিরুদ্ধে তৎপরতার ইতিবাচক ভূমিকা রাখছে।

