ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

ঢাকা-১৯ আসনে ধানের শীষের বিশাল জয়: নির্বাচিত ডা. সালাউদ্দিন বাবু।


ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

মো আলামিন ​(সাভার) থানা প্রতিনিধি:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,৯০,৯৭৬ ভোট। ​তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী দিলসানা পারুল শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১,২৫,২৮৩ ভোট। অর্থাৎ, ডা. সালাউদ্দিন বাবু ৬৫,৬৯৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। ​নির্বাচন কমিশনের তথ্যমতে, এই আসনে ভোট প্রদানের হার ছিল ৪৫.৪৩%। মোট ৩,১৩,৩৮৯টি বৈধ ভোটের মধ্যে অন্যান্য প্রার্থীদের মধ্যে
​মোহাম্মদ ফারুক খান (ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা): ১০,৫৪৫ ভোট। ​মো. বাহাদুর ইসলাম (জাতীয় পার্টি – লাঙ্গল): ২,৪০৭ ভোট।
​শেখ শওকত হোসেন (গণঅধিকার পরিষদ – ট্রাক): ৬৮৪ ভোট।
​মোহাম্মদ ইসরাফিল হোসেন সাভারী (এনপিপি – আম): ৬৪৪ ভোট।
​চৌধুরী হাসান সারওয়ার্দী (এলডিপি – ছাতা): ৬৩৭ ভোট। ​মো. কামরুল (বাংলাদেশ মুসলিম লীগ – হারিকেন): ২১৩ ভোট।
এছাড়া গণঅধিকার পরিষদ, এনপিপি, এলডিপি ও মুসলিম লীগের প্রার্থীরাও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
​একই দিনে অনুষ্ঠিত গণভোটে এই আসনের ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এতে ১,৭৭,৬১৮ জন ‘হ্যাঁ’ এবং ৪৭,১১১ জন ‘না’ ভোট প্রদান করেছেন। বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডা. সালাউদ্দিন বাবু সাভার-আশুলিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকার উন্নয়ন ও জননিরাপত্তায় কাজ করার প্রতিশ্রুতি দেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।