ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

যশোর জেলা বিএনপির প্রয়াত সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর জেলা প্রতিনিধি:    যশোর জেলা বিএনপির প্রয়াত সভাপতি মরহুম শহিদুল ইসলাম চৌধুরী (নয়ন)এর ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে বাদ আসর দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, অ্যাড. জাফর সাদিক, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ। এদিকে যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে বাদ আসর মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।