ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

হুঁশ ফিরেছে ভিপি নুরের


আগস্ট ৩০, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:    রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কিছুটা হুঁশ ফিরেছে। শনিবার সকালে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন।এতে আরও বলা হয়েছে, এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।