মো: মেহেদী রোমান (বগুড়া) প্রতিনিধি: একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গণ ইফতার অনুষ্ঠিত।অদ্য ৮ মার্চ ২০২৫ ইং রোজঃ শনিবার বাদ আছর হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার উদ্যোগে জেলা সেক্রেটারী সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় জেলা সভাপতি আ.ন.ম মামুনুর রশীদের সভাপতিত্বে একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গণ ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক- শেখ মুহাম্মাদ নুরুন নাবী, তিনি তার বক্তব্যে বলেন- প্রয়োজনীয় সংস্কার, স্বৈরাচারের বিচার ও পিআর পদ্ধতিতে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরী হয়ে দাড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশংকা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির পিআর (পিআর) নির্বাচন পদ্ধতি দাবী করেছি। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না। বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। আরো বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি- মাওলানা আব্দুল মতিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী-প্রভাষক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক-প্রভাষক জিয়াউক হক জিয়া, ইসলামী যুব আন্দেলন বাংলাদেশ,বগুড়া জেলা শাখার সভাপতি-মুহাম্মাদ সোহরাব হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক-মুহাম্মাদ সোহেল রানা প্রমুখ।

