ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

সাংবাদিকদের সম্মানে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল


মার্চ ৬, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে হলরুমে লক্ষ্মীপুর শহর শিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন বলেন, লক্ষ্মীপুর জেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতে আমরা যেনো এই ভাবে ইফতারের ব্যবস্থা করতে পারি। আপনারা সাংবাদিকরা লক্ষ্মীপুর জেলা নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে অনেক ভূমিকা রেখেছেন। আমি আশাকরি সামনেও আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আমরা আপনাদের সাথে নিয়ে ছাত্রদের মানোন্নয়নেই কাজ করতে চাই। আপনার সব সময় আমাদের সহযোগীতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, জামায়াত নেতা আবদুল আউয়াল রাসেল, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারি আবদুল আউয়াল হামদু , লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নেই। অতীতে সংগঠনের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। শুধুমাত্র ছাত্রদের মানোন্নয়নেই কাজ করে শিবির।

এছাড়া তারা আরো বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অতীতেও সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।