ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ


মার্চ ৬, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরে জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবার কে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৫মার্চ) সকাল ১১টায় হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের ২১০ জন জেলের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি জয়নাল খালাসি, ২নং ওয়ার্ডের সদস্য বাবু হাওলাদার, ৮নং ওয়ার্ডের সদস্য মো: সেলিম খালাসি প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।