ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


মার্চ ১, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতের সীমানায় বিএসএফ’র গুলিতে মো. আল-আমীন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আল-আমীন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।বিজিবি’র বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিলো। এসময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তবে তার লাশ এখনো হস্তান্তর করা হয়নি বলে জানান তিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।