ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় শেরে বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   ঢাকার সাভারের আশুলিয়ায় শেরে বাংলা মডেল হাই স্কুলের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনতার চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন সরকারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইয়ারপুর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ বকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন, যুবদল নেতা মো.জাহিদ হাসান বিকাশ, মো. কিসমত সরকার, মো.আপেল মাহমুদ হান্নান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা রিপন শিকদার মো.হুমায়ুন কবির ও শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্রীড়া ও পুরস্কার বিতরণের সমাপ্তি ঘোষণা করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।