ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় তৈয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত অনুষ্ঠিত


ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   ঢাকার সাভারের আশুলিয়ায় তৈয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে আশুলিয়ার তৈয়বপুর শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিড়া প্রতিযোগিতার সার্বিক পরিচালনা করেন।

উদ্বোধক ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার কফিল উদ্দিন ও বিএনপির থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদুর রহমান নবী,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান বিকাশ, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিসমত সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম খান, ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান।

সাংবাদিক আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আহসান হাবীব, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হযরত আলী মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আসমা বেগম, যুবদল নেতা রিপন শিকদার, উমায়ুন কবির এবং শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।