ফজলে হাসান, রাবি প্রতিনিধি: সারাদেশে ধর্ষণ,খুন, সামাজিক অনাচার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ছাত্র-যুব সমাবেশ। আজ সোমবার (২৪ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় রাজশাহী নগরীর সাহেব বাজারে জিরো পয়েন্টে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিবাদ সভায় বহ্নিশিখা-গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ শাখার যৌথ আয়োজনে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং গ্রীন ভয়েস, রাবি’র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম। এছাড়াও উক্ত প্রতিবাদ সভায় রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয়ক আব্দুর রহিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আশিকুর রহমান অন্তর, সাধারণ সম্পাদক আহসান হাবিব। গ্রীন ভয়েস, রাজশাহী কলেজের সাবেক সভাপতি নাহিদ হাসান। গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাহিন আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। গ্রীন ভয়েস, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন। বহ্নিশিখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহবায়ক তুহিনা। গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় সমাবেশে বক্তারা দেশব্যাপী ঘটে যাওয়া ধ*র্ষণ, ডাকাতি, ছিনতাই রোধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করণে ছাত্র- নাগরিক সমাবেশে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। দেশের চলমান পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কে সোচ্চার হতে বলেন। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবি জানান। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে জোরালো আহবান করেন। সর্বোপরি একটি সমৃদ্ধ, সবুজ, সতেজ ও সুন্দর বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সবার প্রতি আহবান জানানো হয়।

