আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও হাসাইল বানারী ইউনিয়নেরযুব সমাজের আয়োজনে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাসাইল মাছ ঘাটে চলে এ ক্যাম্প। এসময় বিনামূল্যে প্রেসার মাপা,ডায়বেটিস পরিক্ষা, ওজন মাপা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।হাসাইল বানারী ইউনিয়ন যুব সমাজের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, এ ধরনের মেডিকেল ক্যাম্পিং মাঝে মাঝে হলে এটি স্বরনীয় হয়ে থাকবে। এ সময় তিনি হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন কে ধন্যবাদ জ্ঞাপন করেন।এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শাহিন শেখ,ব্লাড ফাউন্ডেশনের সদস্য ওলি, আবু বক্কর,শান্ত, সেলিম হাওলাদার, রাজিব হাওলাদার, আহাদ দেওয়ান, মিধুলা আফসানা,ফারিয়া আদরিন,রায়হান বেপারী, অরপি,রিয়া,নাইম,ইউসুফ,অন্তু সহ অন্যান্য সদস্যবৃন্দ।

