ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে স্কুল ছাত্রকে হাত-পা বেঁ/ধে নির্মম হ/ত্যা, বিচারের দাবিতে মানববন্ধন


ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সিগঞ্জ প্রতিনিধি:   মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর স্কুল ছাত্র শাহাজালাল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনরা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে দিঘীরপাড়-সিপাহীপাড়া সড়কে বিক্ষোভ বের করে ছাত্র-জনতা। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে দিঘীরপাড় বাজারে শেষ হয। পরে সেখানে মানববন্ধন করে সহপাঠী , শিক্ষক ও স্বজনরা।মানববন্ধনকারীরা জানায়, নির্মমভাবে হত্যার পর হাত-পা বেঁধে শাহজালালকে ফসলি জমিতে ফেলে রাখে ঘাতকরা। সন্তান হারিয়ে পাগলপ্রায় পিতামাতা, শোকাহত পুরো এলাকায়। ঘটনার পর মামলা করা হলেও ১সপ্তাহেও ঘাতক কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত এঘটনায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচার নিশ্চিতে সংশ্লিষ্টদের জোরালে ভুমিকার আহ্বান জানান সকলে। যথাযথ বিচার না হলে কঠোর আন্দোলন হবে বলে হুশিয়ারী দেন স্বজনরা।প্রসঙ্গত, গত ১২ফেব্রুয়ারী মুন্সিগঞ্জ সদরের চর বাংলাবাজার এলাকায় ফসলি জমি থেকে নিখোঁজ স্কুলছাত্র শাহাজালালের হাত বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের বাবা আনোয়ার বেপারী বাদী হয়ে পরদিন সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত শাহাজালাল দিঘীরপাড় এসি ইন্সটিটিউশনের ৮ম শ্রেনীর ছাত্র।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।