আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের ছাত্র-জনতার উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ও মাঠ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় অনুপোযোগী হয়ে যাওয়া মাঠের পিচ পুনরায় সংস্কার করে খেলার উপযোগী করা হয়। বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক পাপিয়া ইসলাম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম,আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম সবুজ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্রপ্রতিনিধি আতিকুর রহমান,রবিউল ইসলাম রিফাত,বায়জিদ, অর্ক,নুর প্রমুখ।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

