ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়িতে গ্রাম আদালত বিষয়ে কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শণী


ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলবা নারী ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কোডিনেটর সালাউদ্দিন এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, ইউপি সচিব সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য দুলাল গাজী,ইউপি সদস্য বাবু হাওলাদার, কায়ুম শেখ,দেলোয়ার মোল্লা,আব্দুল হাই বকাউল,নাজমুল ইসলাম, সেলিম খালাসি, মহিলা ইউপি সদস্য রিনা বেগম,কাজলী বেগম,পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ সরকার,সাবেক ইউপি সদস্য ইব্রাহিম ঢালী,মালেক শেখ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।