ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করুন – অনিন্দ্য ইসলাম অমিত


ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।অমিত বলেন, এ ঘটনার সাথে যে বা যারাই জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যদি নিজ দলেরও হয়ে থাকে, তাহলেও তার ঠিকানা হবে জেলখানা।তিনি বলেন, বিএনপি শান্তির দল। এখানে অশান্তি সৃষ্টিকারীদের কোনো স্থান হবে না।স্থানীয় বিএনপি নেতাদেরকে জনাব অনিন্দ্য ইসলাম অমিত নির্দেশ দেন- হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করার। একই সঙ্গে এ ঘটনা নিয়ে আর যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে ব্যাপারেও তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন।তার পরিদর্শনকালে চুড়ামনকাটি ও হৈবতপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।