ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪

হবিগঞ্জে বিজিবি হাতে ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ একজন হুন্ডি ব্যবসায়ী আটক

dailyvorerkhabor
নভেম্বর ১০, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশের সময় ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

শনিবার ৯অক্টোবর দুপুর সাড়ে ১২টা দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির হলো- মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের সাদু মিয়ার ছেলে মোখলেছ মিয়া (৪০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের দেবনগর এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করার সময় মোখলেছ মিয়াকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখলেছ মিয়া জানান, তার ভাই আবু বক্কর (৪২) হুন্ডি ব্যবসার সাথে জড়িত। তার নির্দেশে এই অর্থ সংগ্রহ করে ভারত থেকে দেশে ফিরছিলেন।

এই ঘটনায় আটক মোখলেছ মিয়া এবং তার ভাই আবু বক্করের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেন সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো প্রকার অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।