ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪

লক্ষ্মীপুরে মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত 

dailyvorerkhabor
অক্টোবর ২০, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার:  লক্ষ্মীপুর কমলনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের  মতবিনিময়  ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলার  ৮ নং চর কাদিরা  ইউনিয়ন মৎস্যজীবী  দলের কমিটি গঠনের বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী দলের কমলনগর উপজেলা সভাপতি আবদুল্লাহ আল নোমান।

প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের লক্ষ্মীপুর জেলা আহবায়ক সায়েদুল বারী মির্জা।
বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশির হাওলাদার ও জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর ফলোয়ান প্রমুখ।

১৯ অক্টোবর (শনিবার), বিকাল ০৪:০০ ঘটিকায় চর কাদিরা কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মৎস্যজীবী দলের উপজেলা সদস্য সচিব মো: রেদোয়ানের সঞ্চালনায় সভায় মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।