প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৭: ২৯ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭: ৩০
সেঞ্চুরিয়ন টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। ৪ পেসার নিয়ে মাঠে নামছে টাইগাররা।
হাসান মাহমুদের চোটে ৪জন পেসারই ছিল বাংলাদেশ দলে। সেই ৪ জনকেই একাদশে রাখা হয়েছে সেঞ্চুরিয়নে। বিশেষজ্ঞ কোনো স্পিনার ছাড়াই মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।
মুশফিকুর রহিম চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে দলে এসেছেন জাকের আলী অনিক।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী, তাওহীদ হৃদয়, লিটন দাস, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪