গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। কোথাও কাদা, কোথাও জমে আছে বৃষ্টির পানি। যানবাহন তো দূরের কথা,পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ কাঁচা রাস্তার চিত্র প্রায় একই। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীরা। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী পরিবহন ও কৃষিপণ্য আনা-নেওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।প্রশ্ন হলো, আর কতদিন এমন দুর্ভোগ পোহাতে হবে সাদুল্লাপুরের মানুষকে?সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জনদুর্ভোগ লাঘবে উপজেলার গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলো দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের উদ্যোগ নেওয়া জরুরি।উন্নয়ন শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তবে দেখতে চায় সাদুল্লাপুরবাসী।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪