পাবনার সাঁথিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিলকে নিজ বাড়ি থেকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার করমজা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা ওই যুবলীগ নেতা আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির কর্মকাণ্ডে নির্দেশদাতা হিসেবে ভূমিকা রাখছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ অভিযোগ ও তার সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “পালিয়ে থেকে আওয়ামী লীগের নৈরাজ্যের নির্দেশদাতা হিসেবে তার যোগসাজশ থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।”আটকের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪