সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ বুধবার (১৮নভেম্বর) বিকালে নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।পুলিশ জানায়, চেয়ারম্যান আসাদুজ্জামন রনি ২০২৫ সালের ১০ অক্টোবর দায়ের করা সন্ত্রাস বিরোধী একটি মামলার তালিকাভূক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করে নাগেশ্বরী সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার আসাদুজ্জামান রনিকে বিকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪