ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক দুই ব্যক্তির ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিচারক সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে দোষী সাব্যস্ত করে আটককৃত উভয়কে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি ও তাদের সাজার বিবরণ:
মোঃ শহিদ হোসেন (৬৬), পিতা- মৃত হানিফ, সাং- শান্তিডাঙ্গা, থানা- ইবি, জেলা- কুষ্টিয়া — ৫ মাসের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড। মোঃ মানিক (৩২), পিতা- মোঃ কুরবান আলী, সাং- শান্তিডাঙ্গা, থানা- ইবি, জেলা- কুষ্টিয়া — ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড। মাদক ও অপরাধমুক্ত এলাকা গড়ে তুলতে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪