প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৪: ৫৭
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় একটি ভবন ‘সন্ত্রাসী হামলার’ লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনে নেতৃত্ব দেওয়া সৌদি জোট।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে এ হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার ধরন, কারা এর সঙ্গে জড়িত কিংবা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সৌদি জোট জানিয়েছে, হামলার স্থানটি বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪