প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৫: ৪৮
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করা হলেও পরে রিয়াদে আবারও সতর্কতা জারি করা হয়।
প্রতিরক্ষা বিভাগ প্রথমে রাজধানী রিয়াদে জরুরি সতর্কতা জারি করে। কয়েক মিনিটের মধ্যে সেটি প্রত্যাহার করা হয়।
এ ছাড়া সুলায়িল গভর্নরেটেও সতর্কতা জারি করে অল্প সময়ের মধ্যে তা তুলে নেওয়া হয়।
এর আগে দেশটির নজরান প্রদেশেও জরুরি সতর্কতা জারি করেছিল বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। পরে সেটিও প্রত্যাহার করা হয়।
সর্বশেষে রিয়াদে আবারও সতর্কতা জারি করা হয়।
তবে এসব সতর্কতা জারির কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪