মানুষের মৃত্যুর সঙ্গে দুনিয়ায় তার আমল করার সুযোগ শেষ হয়ে যায়। তবে জীবদ্দশায় করা কিছু ভালো কাজের প্রতিদান মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকে। ইসলামে এসব আমলের মধ্যে সদকা জারিয়া, উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং নেক সন্তান রেখে যাওয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মানুষ মারা গেলে তার সব আমলের পথ বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে। এগুলো হলো সদকা জারিয়া, উপকারী জ্ঞান এবং এমন নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। (সহিহ মুসলিম, হাদিস: ৪১১৫)
অন্য একটি হাদিসে মৃত্যুর পরও সাত ধরনের আমলের সওয়াব পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো
আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) চারটি কাজের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকার কথা বলেছেন। সেগুলো হলো আল্লাহর পথে সীমান্ত প্রহরা দেওয়া, এমন সুন্নাহ বা নেক আমল চালু করা যা অন্যরা অনুসরণ করে, স্থায়ীভাবে চলমান থাকে এমন দান করা এবং এমন নেক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করে। (মুসনাদে আহমাদ, হাদিস: ২২)
এ ছাড়া প্রখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ (রহ.) মৃত ব্যক্তির পক্ষ থেকে চারটি কাজ করার কথা উল্লেখ করেছেন। এগুলো হলো দাস মুক্ত করা, দান-সদকা করা, হজ আদায় করা এবং ওমরাহ পালন করা। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১২০৮৫)
উল্লেখ্য, নেক সন্তান দোয়া না করলেও তার ভালো কাজের সওয়াব মা-বাবার কাছে পৌঁছাতে পারে বলে একদল আলেম অভিমত দিয়েছেন। (আহকামুল জানায়েজ, ১/৭৬)
ইসলামের এসব নির্দেশনা থেকে বোঝা যায়, মানুষের জীবদ্দশায় করা এমন কিছু কল্যাণকর কাজ রয়েছে, যার সুফল অন্যরা মৃত্যুর পরও ভোগ করতে পারে। তাই নিজের জন্য স্থায়ী সওয়াবের পথ তৈরি করতে দান, জ্ঞান বিতরণ, জনকল্যাণমূলক কাজ এবং নেক সন্তান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪