প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০২: ৪৮
রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহত হয়ে পাঁচজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (রেসিডেন্ট সার্জন) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ভর্তি হওয়া রোগীদের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে।
ভর্তি হওয়া রোগীরা হলেন—মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) ও নাদিরা (৩০)।
রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘হাসপাতালে ভর্তির পর সবার প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে প্রত্যেক রোগীর অক্সিজেন স্যাচুরেশন (SpO₂) স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা তাঁদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪