আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র কোরআন ছাপার কাজ শুরুর আগে অজু করেন কর্মীরা। প্রতিটি পৃষ্ঠা একাধিকবার পরীক্ষা করা হয়। এমনকি কোনো পৃষ্ঠা বাদ পড়েছে কি না, তা নিশ্চিত করতে প্রতিটি কপির ওজনও মাপা হয়। ধর্মীয় পবিত্রতা ও সর্বোচ্চ নির্ভুলতা বজায় রেখে এভাবেই বছরে সর্বোচ্চ ৩০ লাখ কপি কোরআন ছাপানোর সক্ষমতা রয়েছে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের।
প্রতিষ্ঠানটির নাম নাসিরুল কোরআন কমপ্লেক্স। মালয়েশিয়ার প্রশাসনিক শহর পুত্রজায়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি দেশটির সবচেয়ে বড় কোরআন মুদ্রণকেন্দ্র। মালয়েশীয় কর্তৃপক্ষের দাবি, সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহদ কোরআন কমপ্লেক্সের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র।
মুদ্রণকেন্দ্রটির গাইড মুহাম্মদ আশরাফ আমির জানান, এখানে কাজ করতে হলে কর্মীদের অজু অবস্থায় থাকতে হয়। পবিত্র কোরআন স্পর্শ ও মুদ্রণের কাজে অংশ নেওয়ার আগে অজু করার নিয়ম অনুসরণ করেন তারা।
প্রতিষ্ঠানটিতে প্রতিদিন প্রায় ১৫ হাজার কপি কোরআন ছাপা হয়। এ কাজে নিয়োজিত থাকেন ৫০ থেকে ৮০ জন কর্মী। প্রথমে বড় বড় কাগজে কোরআনের পৃষ্ঠাগুলো ছাপানো হয়। এরপর প্রতিটি পৃষ্ঠার রং, লেখা ও মুদ্রণের মান পরীক্ষা করেন বিশেষজ্ঞরা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪