কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তম খানা গ্রামের ওয়াহেদুজ্জামানের ছেলে আতিকুজ্জামান আশিক(২২) নামে যুবক মাদক সেবন করে নিজ পরিবারের লোকজনকে মারধর ও নিজ ঘরবাড়ি ভাংচুরকালে পুলিশ তাকে গ্রেফতার করেন। সে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জরিত বলে জানা যায়।পুলিশ জানায়, আশিক অদ্য ২৪/১১/২০২৬ খ্রিঃ তারিখ সময়-১২.০০ ঘটিকায় মাদক সেবন করে তার বাবা মাসহ পরিবারেরর লোকজনকে মারধর ও ঘরের আসবাব পত্র ভাংচুর করছে । বিষয়টি নাগেশ্বরী থানায় অবগত করলে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করা হয়।পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আলাউদ্দিন আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত আসামীকে সাড়ে ৪ (চার) মাসের কারাদন্ড ও ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪