নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে যুবদলের এক বহিষ্কৃত নেতার মাদকের আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকের ১১মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ উভয় দন্ডের এ রায় প্রদান করেন।এর আগে এদিন বেলা ১১ টার দিকে থানার এসআই শফিউল ইসলাম বহিস্কৃত নেতা রুহুল আমিনের বাড়ি সংলগ্ন বয়লারে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যান।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা সদরের গার্লস স্কুলপাড়ার মৃত প্রদীপ কুমার দেবের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব (২৮), সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর বোয়ালমারি মোড়ের মৃত আবুল কালামের ছেলে ও উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রুহুল আমিন (৩৩) ও তাদের সহযোগী ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নাসির উদ্দিন (৫৮)।মোবাইল কোর্ট সূত্র জানায়, বিচারক জান্নাতুন নাঈম বিনতে আজিজ মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক তাদের প্রত্যেকের ১১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন।এসআই শফিউল ইসলাম জানান, তাদেরকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেইসাথে ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেবকে গত ১৬ জুন দায়ের করা একটি নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে।মাদকের আসর থেকে তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া পরবর্তীতে আরেকটি প্রতিবেদন যাবে ছাত্রলীগ নেতা তনুর বিরুদ্ধে।
উল্লেখ্য, তনু কুমার দেব ছাত্র-জনতার আন্দোলনের সময় বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীদের শনাক্ত করে তাদের ধরিয় দিতে ছিল তৎপর। ৫ আগস্টের পর পালিয়ে থাকলেও তার ফেসবুক আইডিতে সক্রিয় ছিল সবসময়। এবং সক্রিয় থাকলেও একটি গ্রুপের সমর্থনে তনু ছিলেন এলাকায়।অপরদিকে বিগত আওয়ামীলীগে সরকারের আমলে নিজের বয়লারে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের ছেলে সাকলাইন মাহমুদ রকির মদদে নিয়মিত মাদক ও টর্চার সেল পরিচালনা করে বিভিন্ন নারী-পুরুষকে আটকে রেখে চাঁদা আদায়সহ অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন রুহুল আমিন। সংবাদ মাধ্যমে সেসময় এসব তথ্য প্রচার হলে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর তদানিন্তন র্যাব তাকে আটক করে। এরপর উপজেলা যুবদলের পদ থেকে তাকে বহিষ্কাার করা হয়।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪