প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২২: ৪৫
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল।
শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এসব সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে শিশুদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এসব সামগ্রী পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
এ সময় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাফরাতুল ইসলাম নাবিল বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা ও জীবনযাত্রায় সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
কর্মসূচি শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪