উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১২: ৫৫
নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউপির সহড়ন্দ টাওয়ার মোড়ে ৮নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার টেবিল ও প্রয়োজনীয় কাগজ পুড়িয়ে যায়।
এ ব্যাপারে ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুনবী জানান, বিষয়টি নিয়ে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, আমি সকালে ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪