পাবনার বেড়ায় আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় বেড়া সরকারি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব। এছাড়া উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। পরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বেড়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ আর কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা দেখতে চায় না। তারা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করেই সব ধরনের অপতৎপরতা প্রতিহত করা হবে। একই সঙ্গে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪