দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির দীঘিনালার নৌকাছড়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। এ কার্যক্রমে চার শতাধিক পাহাড়ি নারী-পুরুষ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।সোমবার (১৬ নভেম্বর) জোন কমান্ডারের নির্দেশনায় নৌকাছড়ার বব্রুবাহন কারবারি পাড়ায় এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়।দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. আরেফ রহমানের তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে দীঘিনালা সদর হাসপাতালের আরএমও মো. জাহিদুল ইসলাম চিকিৎসাসেবা দেন। ক্যাম্পে আসা বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করে রোগের ধরন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা সুরেশ চাকমা বলেন, দুর্গম এলাকায় বসবাস করায় চিকিৎসার জন্য দূরে যাতায়াত করা তাঁদের জন্য বেশ কষ্টসাধ্য।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪