প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৫: ০৮
নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ আসরের ফাইনালে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল। আর টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।
আজ অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে তাঁদের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই আম্পায়ারকে অভিনন্দনও জানিয়েছে সংস্থাটি।
গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল দুজনই আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য। বিদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পাওয়া বাংলাদেশের আম্পায়ারিংয়ের জন্যও সম্মানের বিষয়।
দুই আম্পায়ারের এমন অর্জনে সন্তোষ প্রকাশ করে তাঁদের অভিনন্দন জানিয়েছে বিসিবির আম্পায়ার্স বিভাগ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪